দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৫ জন। তারা আশাশুনিসহ সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২ মার্চ) সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ঈদের দিন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজারে।
নিহতরা হলেন- তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ১৮ জন বন্ধু মিলে মদ পান করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ৭ থেকে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, আমার এখানে একজন মারা গেছে। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছে।
আরএ