দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় ২ দিন ধরে নিখোঁজ আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মহাদেবপুর উপজেলার খোদ্দ নারায়নপুর গস্খামের তুচ্ছ ঘটনার জেরে জহুরুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মান্দা থানার ওসি মুনছুর রহমান জানান, উপজেলার নুরুল্লাবাদ গ্রামের আব্দুল জব্বার স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাইতে গিয়ে নিখোঁজ হন। বুধবার দুপুরে কসব ইটভাটার কাছে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর সদর হাসপাতালে পাঠায়।
অপরদিকে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুরের খোদ্দ নারায়নপুর গ্রামে বাড়ির পাশে চার্জার রিকশাভ্যান রাখাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে আহত জহুরুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত ১টার দিকে মারা যান। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি।
আরএ