দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের বদরগঞ্জের ট্যাক্সেরহাট দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় মিলেছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অদূরে থাকা ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় আশিক নামে একজনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।
আতিকুর রহমান জানান, নিহত আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আরএ