দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরীর ২৩নং ওয়ার্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
মঙ্গলবার (১ এপ্রিল) দপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রো সদর থানার এসআই আশরাফুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধর করে মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয়ের জন্য চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ