দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে প্রাইভেটকার খাতে পড়ে যায়। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) দুপুর ১টায় মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো- দুলাল হোসেন (২৫) ও ইব্রাহিম হোসেন (৩০)।
দিনাজপুর কোতয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। এতে দুইজন আহত হয়েছে। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা আপন ভাই। এদের মধ্যে ইব্রাহিমের পা ভেঙে গেছে।
আরএ