দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকচাপায় জোবাইদা ইয়াসমিন নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় তরুণীর মামা আরিফুল রানা ও ভ্যানচালক আরিফুল আহত হয়।
নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, রোববার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গার দিক থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে মামা আরিফুল রানার সঙ্গে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাক যশোর সড়কে যাওয়ার সময় মাধবকাটির কাছে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে জোবাইদা (১৮) নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল জানান, এ ঘটনায় ট্রাককে আটক করেছেন। তবে ট্রাকের ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে য়ায়।
একই সঙ্গে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা বাউলডাঙ্গার গফুর ঢালীর ছেলে ভ্যানচালক আরিফুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাক তার ভ্যানটিকে গাছের সঙ্গে পুরোপুরি চুর্ণবিচুর্ণ করে দিয়েছে। ভ্যানচালক আরিফুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামিনুল।
আরএ