দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে প্রথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘোড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (২৮) এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চন্ডিপুর গ্রামের হিরা সরকারের ছেলে (অটোচালক) হালিম ওরফে জুয়েল সরকার (২৫)। একজনের পরিচয় পাওয়া জায়নি।
আহতরা হলেন- নিহত দম্পতির ছয় বছরের মেয়ে ও এক বছরের ছেলে। অপর তিনজন হলেন- কোনাবাড়ী এলাকার এনামুল (৩০), মানিকগঞ্জের ধামরাইয়ের অজিত চরণ (৪৫) এবং তার বাবা গোঙ্গা চরণ (৮০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার যাত্রী নিয়ে একটি অটোরিকশা উল্টো পথে আসছিল। বেপরোয়া গতির তাকওয়া (মিনি) পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৌছলে ব্যাটারীচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা দুমড়ে মুচড়ে গেলে স্বামী-স্ত্রী, তাদের দুই সন্তান এবং চালকসহ ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যায়।

নিহত দম্পতির চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর নিহত দম্পতির দুই সন্তানকে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহত দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
অপরদিকে, গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়।
কে