দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।
রোববার (৩০ মার্চ ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত এই ঈদের জামাত হয়।
এ ঈদের জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে।
সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন এবং তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদ্যাপন হচ্ছে বলে জানান মুসল্লিরা।
ঈদের জামাতের ইমাম আবদুল মাওফিক চৌধুরী বলেন, আমরা শুধু সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়। বিশ্ব মুসলমানদের সঙ্গে ঈদ করেছি। ইজমার ভিত্তিতে আজ শাওয়াল মাসের এক তারিখ। ঈদ এক তারিখেই করতে হবে। এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখায় পৃথক পৃথক স্থানে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
কে