• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর
  • কাউখালী

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৭

পিরোজপুর প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২৫, ১৪:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ওই নেতার অনুসারী ছাত্র দলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন কাউখালি থানার ওসি মো. সোলায়মান।

হামলার ঘটনাটি ঘটে পিরোজপুরের কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার রাত ৯ টায়।

‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলের কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশার চালক কাওসার হোসেন। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। ‎ ‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘আমরা রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের দেয়ালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রারি, কাউখালি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাসেল রারি, কাউখালি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামিম, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে অটোরিকশার চালকসহ সাতজন আহত হয়। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।' ‎ ‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, ‘আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ ‎ পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এর বিচার কামনা করছি।’ ‎ ‎এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএইচ/

  • পিরোজপুর
  • বিএনপি
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।