• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

প্রতিমন্ত্রীর সামনে আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ

দেশ টিভি ডেস্ক
  ২৪ জুন ২০২৩, ০৮:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সাখাওয়াত হোসেন সবুজ নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সমর্থকদের বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৩ জুন) সকালে রৌমারী উপজেলা পরিষদ হল রুমে প্রতিমন্ত্রীর সামনে ওই নেতাকে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রৌমারী উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ হল রুমে চলছিল আলোচনা সভা। আলোচনা সভায় যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো নয়, এ কারণে তিনি বক্তব্য দেবেন না বলে জানান।

পরবর্তী সময়ে ওই সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রীর বক্তব্যে যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজকে ইঙ্গিত করে বলেন, একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বক্তব্য দিতে বললে, তিনি বক্তব্য দেবেন না। অথচ নেতাগিরি করেন। এভাবে কি রাজনীতি করা যাবে? আপনারা কর্মী মূল্যায়ন চান, সে অনুযায়ী কাজ করেন না।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি যাদুরচরের কর্তিমারী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস করে দিয়েছি। কিন্তু অফিসের এক অংশ ভাড়া দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। আর একাংশ অফিস হিসেবে ব্যবহার করছেন তিনি।

এ কথা বলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। তিনি উত্তরে বলেন, আপনি কথাটি ঠিক বললেন না। আপনি যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস তৈরি বাবদ কোনো টাকা দেননি। আপনি কখন কর্মী মূল্যায়ন করেছেন? এ কথা বলায় শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে সবুজের ওপর হামলা করেন প্রতিমন্ত্রীর সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রাসহ দলের অন্য নেতারা পরিবেশ শান্ত করেন।

যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ বলেন, আলোচনা সভায় আমাকে বক্তব্য দিতে বলা হয়। আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় বক্তব্য দেব না বলে জানাই। পরবর্তী সময়ে সভায় বক্তব্য দিচ্ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তার বক্তব্যে আমাকে জড়িয়ে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। এ সময় আমি জবাব দিলে সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রীর অনুসারীরা ধাক্কাধাক্কি করে কিল-ঘুসি মারতে থাকেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজকে বক্তব্য দিতে বলা হয়। তিনি বক্তব্য দেবেন না বলে সাফ জানিয়ে দেন। পরবর্তীতে আমি বক্তব্য দেওয়ার সময় তার বিষয়ে কথা বললে তিনি চেয়ার থেকে হঠাৎ দাঁড়িয়ে ওঠেন এবং রুম থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে চেয়ারে বসানোর চেষ্টা করেন মাত্র। কোনো প্রকার মারধরের ঘটনা ঘটেনি।

  • কুড়িগ্রাম
  • মারধর
  • আ.লীগ নেতা
  • বক্তব্য
  • সভাপতি
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু
ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।