দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষদাঁত ভাঙতে গিয়ে সাপের কামড়ে আলী আকবর সরদার (৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওঝা আলী আকবর সরদার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ওঝা আলী আকবর সরদার পাঁচ-ছয়টি সাপ পুষতেন। সাপগুলো দিয়ে তিনি গ্রামে ঘুরে খেলা দেখাতেন।
শুক্রবার দুপুরে নিজ বাড়িতে বসেই একটি সাপের বিষদাঁত ভাঙতে যান। এ সময় সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন বলেন, একজন ওঝা সাপের কামড়ে মারা যাওয়ার খবর শুনেছি।