দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে সমমনা ঐক্য পরিষদের উদ্যোগে ২০০ শিশুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দালাল বাজার ফাতেমা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সমমান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এদিকে, ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মাতল দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুরা। আর পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সমমনা ঐক্য পরিষদের সদস্যরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল করিম রাব্বি, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, এইচ আল রশিদ টিটু পাটোয়ারী, মহিউদ্দিন বিটু প্রমুখ।
আরএ