দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বত্র আমূল সংস্কার এখন সময়ের দাবি। গণহত্যার বিচার বর্তমান সময়ে একটি কাঙ্ক্ষিত বিষয়। এই বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে রাষ্ট্রকে আরেকবার অস্থিতিশীল করবে। তাই দেশ থেকে গণহত্যা নির্মূল করতে হলে ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রংপুর জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে ফ্যাসিস্ট বিরোধী রাজনীতিবিদ, ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
আখতার বলেন, জাতীয় নাগরিক পার্টি সারাদেশে কার্যক্রম শুরু করেছে। তাই নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সকলের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। আগামীতে রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা ও শিল্পায়ানে বিশেষভাবে কাজ করবে নতুন ছাত্র সমাজের এই দলটি। আমাদের রাজনৈতিক মত-পার্থক্য থাকবে, কিন্তু রংপুরের স্বার্থে দল-মত নির্বিশেষে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
আরএ