দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গায় ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম গাজীকে আটক করেছে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির সময় কুশোডাঙ্গা এলাকার মোসলেম গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৪৭) স্থানীয় ৭ বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে আটক করে চড় থাপ্পড় দেয়। একই সঙ্গে থানায় জানালে পুলিশ ইব্রাহিমকে আটক করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেয় এবং দায় স্বীকার করে। শুক্রবার দুপুরে (সিজেএম) আদালতের মাধ্যমে ইব্রাহিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, একই অভিযোগে এর আগের দিন সাতক্ষীরার শ্যামনগরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মুজিবর রহমান মোল্লা (৫৫)। তিনি আবাদচন্ডিপুরের কদমতলা এলাকার বাসিন্দা। তাকেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা।
আরএ