দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩টার সময় রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১৯ শতাংশ। বিকেল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ১৮ শতাংশ। তীব্র তাপদাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়াজনিত রোগ। সেই সঙ্গে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
তীব্র রোদের কারণে শ্রমিক, রিকশাচালক ও দিনমজুর-ভ্যান চালকরা কাজ করতে না পেরে কিছুটা অলস সময় পার করছেন। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মাঠের কৃষকেরা তীব্র তাপপ্রবাহে কাজ করতে হিমশিম খাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার ছিল ১৯ শতাংশ। এছাড়া বিকেল ৩টার সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৮ শতাংশ।
আরএ