দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরাক্রমশালী দেশের লোলুপ থাবার বিরুদ্ধে শেখ হাসিনা চপেটাঘাত করেছেন বলে দাবি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের।
তিনি বলেন, ১৯৭১ সালে পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরও বাংলাদেশ বিজয়ী হয়েছিল এবং বিরোধীরা ইতিহাসের শিক্ষা অনুযায়ী পরাজিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ও দাদাগিরিকে সাম্রাজ্যবাদী আগ্রাসনের সামিল। মার্কিনিরা আবারও বাংলাদেশের ওপর লোলুপ দৃষ্টি ফেলেছে। তাই শেখ হাসিনা তাদেরকে যথার্থ চপেটাঘাত করেছেন।
শুক্রবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাছির বলেন, বঙ্গবন্ধু অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দ্বীপে নৌঘাঁটি নির্মাণ ও সামরিক স্থাপনার বন্ধক দিতে রাজি ছিলেন না বলেই তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনা এই মার্কিনি প্রলোভনকে সাহসভরে প্রত্যাখ্যানের হিম্মত রাখেন। আমরা যারা আওয়ামী লীগ করি এটাই আমাদের একমাত্র অহংকার ও গর্ব।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী।