দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস ফোর লেন এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক। ঈদের আগের পাঁচদিন ও পরের পাঁচদিন কোনো টোল ছাড়াই এক্সপ্রেস ব্যবহার করা যাবে।
চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি এ এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি-রিজিড পেভমেন্ট প্রযুক্তি। যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই। রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটাই। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। এ সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার চার লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তিন হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে মাসে। ইতোমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্পটির ম্যানেজার সুমন সিংহ বলেন, ‘ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার ফোর লেন এক্সপ্রেসওয়ের রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে।’
আরএ