দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ৭০০ পিস ইয়াবাসহ মো. হুমায়ুন কবির (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতকানিয়া থানাধীন কালিয়াইশ ইউনিয়নের জাফর আহাম্মদ ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আখতরিয়া পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাতকানিয়া জাফর আহাম্মদ ডিগ্রি কলেজের সামনে মহাসড়কে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।