দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপদেষ্টার নির্দেশনায় নিহত মন্টু দাসের স্ত্রীকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
এছাড়া নিহতের তিন মেয়ের জন্য ঈদের জামা, স্ত্রী ও মায়ের জন্য শাড়ি এবং চাল, চিনি, লবণ, তেল, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। উপহারসামগ্রী নিহতের পরিবারের হাতে তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এসময় জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত মন্টু দাসের পরিবার এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহত মন্টু দাসের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকেও তাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করইতলা নামক এলাকার নিজ বাড়ির পেছন থেকে মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২ মার্চ বুধবার বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ছয় দিন পূর্বে মেয়েকে অপহরণের পর ধর্ষণের বিচার চেয়ে থানায় মামলা করেন নিহত মন্টু চন্দ্র দাস। পরে ওই মামলায় অভিযুক্ত একমাত্র আসামি সৃজীব চন্দ্র রায়কে গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে পাঠান।
আরএ