• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৫, ১৩:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

ঠাকুরগাঁওয়ে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের ৬৫ বস্তা চাল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের একনেতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, শুক্রবার সেহেরির আগে অর্থাৎ রাত ৩টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চাল বোঝাই মাহিন্দ্র ট্রাক্টরসহ ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করে স্থানীয়রা।

আটক আমিনুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সে ওই ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর পুত্র।

স্থানীয়দের বরাতে ওসি শহিদুর রহমান বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষে সারাদেশে সরকারের পক্ষ থেকে হত-দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যের ভিজিএফের চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্রের জন্য ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।

ওসি বলেন, শুক্রবার সেহেরির আগে অর্থাৎ রাত ৩টার দিকে বেগুনবাড়ি ইউনিয়নের হতদরিদ্র মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬৫ বস্তা চাল গভীর রাতে মাহিন্দ্র ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম। এসময় মাহিন্দ্র ট্রাক্টরের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখেন গাড়িতে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত সরকারি চাল উঠানো। এসময় স্থানীয়দের দেখে অন্যরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম।

এসময় উত্তেজিত জনতা ওই স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলামকে মারধর দেয়। এতে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে, প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির অনেক নেতা জড়িত আছে বলে স্বীকার করেছে আমিনুল। আমরা চাই সকলকেই আইনের আওতায় আনা হোক।

ওসি শহিদুর রহমান বলেন, ট্রাকবোঝাই সরকারি চালসহ আমিনুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ/

  • ঠাকুরগাঁও
  • স্বেচ্ছাসেবক
এ সম্পর্কিত আরও খবর
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
দেড় বছর পর জামিনে কারামুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।