দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলে মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন বাবা। শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম ইতি খাতুন(২৬)। ছেলে আহনাফের বয়স আড়াই বছর। ইতি খাতুন কুষ্টিয়া শহরের গোসালা সড়কের আবদুল কাদেরের স্ত্রী। কাদের বগুড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল কাদের বগুড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। ঈদের ছুটিতে নিজের মোটরবাইকে তিনি স্ত্রী সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে বগুড়া থেকে রওয়ানা দিয়েছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশ মুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা ছেলে মারা য়ায়। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়া শহরে বাড়ি ফিরছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এফএইচ/