দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকায় ৬ শতাধিক গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার হররাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হররাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।
ঈদ সামগ্রী বিতরণকালে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গরীব অসহায় ও সাধারণ মানুষ কোনো সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করত। বিএনপি কোনো অসুস্থ রাজনীতি করে না। এমনকি পছন্দও করে না। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরীব অসহায় প্রতিটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এফএইচ/