দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। আহতদের দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি প্রাইভেটকার কদমচিলান এলাকার গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমরে মুচরে যায়। আর ঘটনাস্থলেই বাবা ও কন্যার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে ধারণা করা যাচ্ছে।
আরএ