দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের গোপমস্তাপুর উপজেলার রহনপুরে ১০০ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে প্রসাদপুর কামিল মাদরাসায় সংবর্ধনার আয়োজন করা হয়।
শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপিপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
আরএ