দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাস টার্মিনালের অদূরে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে বিপুল (১৯) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদাহ বাস টার্মিনালের অদূরে মুন্না মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের আয়তালের ছেলে।
আহতরা হলেন- নিহত বিপুলের বড় ভাই বিপ্লব হোসেন (২১), একই গ্রামের বোরহানের ছেলে ওয়াসিম (২১), সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের কাউসারের ছেলে ইজিবাইকচালক অহিম উদ্দিন (৪২), জাফরপুর গ্রামের সুজনের ছেলে সিহাব (১৯) ও গাড়াবাড়িয়া গ্রামের নজরুলের স্ত্রী রাবেয়া খাতুন (৪৮)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইফতারের পর বিপুল, তার ভাই বিপ্লব ও এলাকার ওয়াসিম এক মোটরসাইকেলযোগে ঈদের কেনাকাটা করতে চুয়াডাঙ্গায় আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল মুন্না মোড়ে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বিপুল মারা যায়। আহত হয় মোটরসাইকেলের থাকা দুজনসহ ইজিবাইকচালক ও দুজন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, মৃত অবস্থায় বিপুলকে জরুরি বিভাগে নিয়ে আসেন স্থানীয়রা। এরমধ্যে আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে গেছেন বলে জেনেছি।
আরএ