দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টায় মহানগর জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মফিজুর রহমান, মু. লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১-এ নতুন বাংলাদেশ মানচিত্র পেয়েছি। এ স্বাধীনতা অর্জন করতে অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্ত বিসর্জন দিতে হয়েছে। অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরএ