• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ব্রাহ্মণবাড়িয়া

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ-রাষ্ট্রীয় সালাম থেকে বিরত থাকলেন এসপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৫, ০৭:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় দিবসের কর্মসূচি চলাকালে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন না করায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে মহান স্বাধীনতা দিবসে ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করলেও পুলিশ সুপার এহতেশামুল হক সেখানে পুষ্পস্তবক অর্পণ করেননি। এর আগে গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তিনি শহীদ মিনারে ফুল দেননি। যদিও তার পাশে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন তখন পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। টানা দুটি জাতীয় দিবসে পুলিশের সর্বোচ্চ স্থানীয় কর্মকর্তা হিসেবে পুষ্পস্তবক অর্পণ না করায় সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন তিনি এমনটা করলেন?

ব্রাহ্মণবাড়িয়ার একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন, একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হয়ে জাতির গুরুত্বপূর্ণ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করা দুঃখজনক।

জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের আহ্বায়ক ও সচেতন নাগরিক কমিটির সভাপতি (সনাক) অ্যাডভোকেট আব্দুন নূর বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তাকে রাষ্ট্রের আইন মানতে হবে। ধর্মীয়বোধ থেকে প্রতিবন্ধকতা মনে হলে তার চাকরিতে থাকা উচিত না। রাষ্ট্রের আচার অনুষ্ঠান আইন তাকে মানতে হবে। শুধু তাইনা আমি মনে করি রাষ্ট্রের আইনের প্রতি তার একটা অশ্রদ্ধাবোধ থাকা উচিত। আইন তাকে মানতেই হবে।

এ ব্যাপারে জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, চেইন অব কমান্ড অনুযায়ী আমরা পুলিশ সুপারের কমান্ড মানতে বাধ্য। তাই তিনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে নির্দেশনা পালন করেছি। আমরা রাষ্ট্রীয় সালামে অংশগ্রহণ করেছি। স্যার কেন অংশ গ্রহন করেননি, এটা আমরা কেমন করে বলি।

নাম না দেওয়ার শর্তে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রত্যেকেই তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারেন। তবে সরকারি কর্মকর্তাদের জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করা উচিত এবং রাষ্ট্রিয় আচার অনুযায়ী তা তিনি মানতে বাধ্য।

ব্রাহ্মণবাড়িয় জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, আমি তাকে ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় বলে ছিলাম। কিন্ত তিনি উপস্থিত থাকলেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাননি। আজও একই বিষয় হয়েছে।

তিনি উপস্থিত থাকলেও তার দপ্তরের অন্যান্য কর্মকর্তারা রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনারে অংশগ্রহণ করেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকলেও রাষ্ট্রীয় শ্রদ্ধাচারে তিনি অংশগ্রহণ করেননি। তবে তিনি একটি শৃঙ্খল বাহিনীর প্রধান হিসেবে এমনটি করতে পারেন না। রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি বাধ্য। তবে তিনি কেন রাষ্ট্রীয় আচারে অংশগ্রহণ করেন না এটি তিনিই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে পরিচয় বক্তব্য জানতে চাইলে পুলিশ সুপার এহতেশামুল হক জানান, অফিসে আসেন। মোবাইলে বলা যাবে না। রোজার মাসের পরে আসেন। চা খেতে খেতে বলা যাবে।

আরএ

  • সমালোচনা
  • এসপি
এ সম্পর্কিত আরও খবর
নোরার ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, কঙ্গনার কড়া সমালোচনা
নোরার ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান নিয়ে বিতর্ক, কঙ্গনার কড়া সমালোচনা
ভর্তিতে লটারির সমালোচনা করে সংসদে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ভর্তিতে লটারির সমালোচনা করে সংসদে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র
ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র
সমালোচনার কড়া জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা
সমালোচনার কড়া জবাব দিলেন অভিনেত্রী স্বস্তিকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।