দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভার জাতীয় স্মৃতিসৌধের ভেতরে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করতে আসাদের মধ্যে ১৫-২০ জনের একটি গ্রুপ হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় স্মৃতিসৌধে উপস্থিত অনেকেই তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে।
পুলিশ বলছে, তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার নাম করে স্মৃতিসৌধ প্রাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালানোর জন্যই এমন কাজ করেছে।
আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সদস্য মো. শহিদুল ইসলাম এবং আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ।
আরএ