দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি। বুধবার ভোর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এছাড়া ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে রয়েছে।
প্রতিবেশী পলাশ রাড়ী বলেন, কিছুদিন আগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে বোমা হামলা হয়েছে। আজ ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সির বাড়িতে বোমা হামলা হলো। মূলত এলাকায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে এই হামলাগুলো করা হচ্ছে। আমরা চাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে আজিজুর রহমান হরমুজ মুন্সি বলেন, আমি সব সময় মানুষের জন্য রাজনীতি করছি। গতকাল রাতে কে বা কারা আমার ঘরের জানালায় বোমা নিক্ষেপ করে। এখন পর্যন্ত একটি বোমা অবিস্ফরিত রয়ে গেছে। আমাকে হত্যার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ