দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সিটি করপোরেশন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ মোনাজাতের জন্য নির্দেশনা জারি করেছে। চিঠিতে আগের মতোই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে।
সিটির উপসচিব নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে- আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐ দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।
এ নির্দেশনাকে ঘিরে গাজীপুরের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের উপ-সচিব নমিতা দে বলেন, পূর্বের চিঠি কপি করার কারণে এমন হয়েছে। বিষয়টি মানবিক ভুল। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
আরএ