দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে ছুটি বাড়িয়ে ১০দিন করা এবং চলতি মাসের বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা-মানিকগঞ্জ সড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
এসময় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির মুখে পড়েন অফিসগামী যাত্রীসহ সড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকদের অভিযোগ, ঈদে ১০দিনের ছুটি এবং চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় পুলিশ সোমবার ৬ শ্রমিককে আটক করে। তাদের মুক্তিসহ দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সড়ক অবরোধ না করে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে তারা আলোচনা করছেন।
/অ