দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রনি শেখ (১৫) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা জিসান শেখ।
সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার বাঘাজুড়ী-মাঝিগাতি সড়কের বাঘাজুড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রনি ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও ডালনিয়া আইএ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বন্ধু জিসানকে নিয়ে ঘুরতে বের হয় রনি। বাঘাজুড়ী এলাকায় পৌঁছালে রনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। রনি বন্ধু জিসান চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আবেদনের প্রেক্ষিতে রনির লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ