দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে পিরোজপুর সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ নামে এক ভ্যানচালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হয়। পরে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ছিটকে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, ‘মো. আরিফ নামে এক ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’
পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আব্দুস সোবহান বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরএ