দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মসজিদে ইতিকাফ অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লি মারা গেছেন। ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নুর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।
বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নুর আলম বাবুল ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে জানালে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিকেল ৩টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/অ