দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।
মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে শনিবার সন্ধ্যায় টেকনাফে নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ নিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
এদিকে, ঘটনায় নিখোঁজ বিজিবির সদস্যের সঙ্গে থাকা একটি রাইফেল এবং ৪টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ভাসমান অবস্থায় নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিমে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ অনেকেই নিখোঁজ হন।
তবে ঘটনায় সঠিক কতজন নিখোঁজ রয়েছে তা বিজিবি সব সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি। এদিকে, ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত হতে নাফ নদী ও সাগরের সম্ভাব্য এলাকাগুলোতে সন্ধান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
/অ