দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয়দিন পর মোবাইল সার্ভিসিং ব্যবসায়ি নয়ন দাসকে (২৬) উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ছয়দিন পর নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার এই বিষয়ে প্রেস কন্সফারেন্সের মাধ্যমে সার্বিক তথ্য জানাবেন।
এফএইচ/