দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের কবর ৫ আগস্ট রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন।
শুক্রবার (২১ মার্চ) বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মানুষের কল্যাণে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ মৃত সংগঠন। তাদের আর নিষিদ্ধ করার কি আছে। এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, তাদের যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে সর্বশক্তি দিয়ে রুখে দেওয়া হবে। একই সঙ্গে তিনি অনর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবি জানান।
তিনি আরও বলেন, বড় সংস্কার হলো একদলীয় বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র উন্মুক্ত করা। সংস্কারের কথা বলে কেউ যদি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে তাহলে বোঝা যায় কুচক্রী-মহল সরকারের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করছে। বিএনপি চায় সংস্কার এবং নির্বাচন।
ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিত রাইসুল আলম প্রমুখ।
শহরের মহাজনপট্রিস্থ জেলা বিএনপি কার্যালয়ে চত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ