দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে অরুয়াইল ইউনিয়নের বারোপাইক্কা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো জান্নাত (৪) ও ফাতেমা (৩)।
জান্নাত ওই গ্রামের কাসেম মিয়ার মেয়ে এবং ফাতেমা একই গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশু একটি ঘরে খেলা করছিল। এ সময় খাটের নিচে রাখা ইঁদুর মারার ওষুধ দেখে তারা তা নিয়ে খেলছিল। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পরেই দুই শিশু বমি করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’