দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের রহস্যজনক গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে জেলা শহরের শোলাকিয়া একটি ভাড়া বাসা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাওলানা লুৎফুর রহমান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের বটতলা কাচারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা লুৎফুর রহমান দুপুরে গোসল করার জন্য বাথরুমে যায়। সেখানে তার স্ত্রী চিৎকার শব্দ শুনে কাছে গিয়ে স্থানীয়রা লুৎফুর রহমান গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় ও স্বজনদের সহযোগিতায় চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোনো কিছু জানতে পারলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১১ জুলাই (সোমবার) নিজ বাসায় নিজ সন্তান মুহাইমিন (২৭) সার্জারির কাচি দিয়ে গুরুতর আহত করেছিলেন মাওলানা লুৎফুর রহমানকে। তখন পরিবারের লোকজন বিষয়টা গোপন করতে গিয়ে ঘটনা অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। পরে মুহাইমিনকে পুলিশ আটক করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আরএ