দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
বুধবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে চনপাড়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ, চোরাচালান ও চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবদল নেতা শামীম ও সেচ্ছাসেবক দলের নেতা রব্বানীর সঙ্গে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে দুই গ্রুপের লোকজনের মধ্যে ঝগড়া হয়। পরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন চনপাড়ার ৮নং ওয়ার্ডে অস্ত্র নিয়ে জড়ো হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় তারা গুলি ছুড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের গুলাগুলিতে হাসিব নামে এক যুবদল কর্মী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রূপগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ পুলিশ মেহেদী ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডের বাড়িঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
আরএ