দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১১৫ জন নবীন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বরিশাল মহানগর ছাত্রশিবির। বুধবার (১৯ মার্চ) ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ (রাফি), মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হাফেজ আতিকুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ডা. রেজওয়ানুল ইসলাম বলেন, দ্বীন প্রতিষ্ঠায় হাফেজদের অবদান অতুলনীয়। মক্কায় রাসুল (সা.) যখন কুরআনের দাওয়াতি কাজ করেছেন তখন কুরআনের আকৃষ্টে মানুষ ছুটে আসতেন। কাফেররা দিনের বেলায় কুরআনের বিপক্ষে অবস্থান নিলেও রাতে গোপনে এসে কুরআন তিলাওয়াত শুনতেন। ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় পাওয়া হাফেজ হওয়া। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হাফেজরা অগ্রসর হলে বাংলাদেশ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, এ দেশের ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা আজকে এই সুন্দর আয়োজন করতে পেরেছি। আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর সেক্রেটারি নেয়ামুল হাসান নাঈম, সাবেক জেলা সভাপতি হাফেজ আ. আলিম,মহানগর অর্থ সম্পাদক আ. রহমান, মহানগর প্রচার ও মিডিয়া সম্পাদক রাশেদুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।
আরএ