দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন ১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতুটি রেললাইনের জন্য নির্মিত না হলেও একটি রেল সেতু অন্তভূক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের প্রয়োজনে আরেকটি রেল সেতুর দরকার হওয়ায় আমাদের বন্ধু জাইকার অর্থায়নে সেটি নির্মাণ করা হলো এবং আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে যমুনা রেলওয়ে সেতু পশ্চিমের সয়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, আগে যমুনা সেতুর রেললাইন দিয়ে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারতো না। কিন্তু এখন এই রেল সেতু দিয়ে তা করতে পারবে। এসময় নিয়মানুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। বর্তমানে ট্রেনে চলাচল করা যাত্রীদের সেবা বাড়ানো হয়েছে উল্লেখ করে এক প্রশ্নের জবাবে যমুনা রেল সেতুতে এখন পর্যন্ত কোনো দুর্নীতির তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এর আগে রেলওয়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি প্রমুখ।
এফএইচ/