দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাচারকারীর মলদ্বারে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বারের ওজন ৭২৯ গ্রাম প্রায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮৭ লাখ টাকা।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জীবননগর থানা মোড় এলাকা থেকে অভিযুক্ত পাচারকারীকে আটক করা হয়।
আটক রাজ রকি জীবননগর উপজেলার ধোপাখালি গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হবে জীবননগর সীমান্ত এলাকা দিয়ে। বিকেলে জীবননগর বিওপির একটি টহল দল থানামোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখান থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। স্বর্ণের বিষয়ে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অস্বীকার করে। সন্ধ্যায় ওই ব্যক্তিকে মলত্যাগ করানো হলে মলদার দিয়ে দুটি কসটেপ দিয়ে মোড়ানো পোটলা বেরিয়ে আসে। পোটলা দুটি খোলা হলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭২৯ গ্রাম প্রায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮৭ লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় জীবননগর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসের জমা রাখা হবে।
আরএ