দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে ধর্ষণবিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ ধর্ষণবিরোধী লাঠি মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে আলোচনা ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন- যুবনেতা মাহবুবুর আলম নাঈম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকিব, সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর, সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান রাতুলসহ প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে এ লাঠি মিছিলটি করা হয়েছে।
পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবি তুলে ধরেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রচারণা চালাতে হবে।
আরএ