• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

কক্সবাজারে প্রতিপক্ষের গুলিতে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১১:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁওতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায় বসতঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

নিহত হাবিবুল হুদা চৌধুরী (৬৭) একই এলাকার মৃত শামশুল হুদা চৌধুরীর ছেলে। আহতরা হলেন- নিহত শামশুল হুদার বোন কোহিনূর সিদ্দিকা, মেয়ে শবনম তপুরা ও শ্যালিকা খতিজা বেগম।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, জমির মালিকানা নিয়ে স্থানীয় ইসলামবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের নেতা আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে হাবিবুল হুদা চৌধুরীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে বিরোধের জেরে উভয়পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

জানা যায়, শুক্রবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। রাতে প্রতিপক্ষের সংঘবদ্ধ ১৫/২০ জনের একটি দল হাবিবুল হুদা চৌধুরী ও তার স্বজনদের বসতঘরে হামলা চালায়। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় বসতঘরে ভাঙচুরের ঘটনার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। ঘটনায় গুলিবিদ্ধসহ ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে জানান।

নিহতের ছেলে সাজিদুল হুদা সাদিদ অভিযোগ করে বলেন, বিগত ৫ আগস্টের আগে থেকেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পরিবারের সঙ্গে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে তার স্বজনদের রাজনৈতিকভাবে হয়রানি করে আসছিল। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের ওপর একাধিকবার হামলার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুরেও জুমার নামাজের পর স্থানীয় মসজিদের পাশে আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন আমার স্বজনদের ওপর হামলা চালায়। এতে আমার এক মামাসহ দুইজন আহত হন। পরে হামলাকারীরা হামলা চালানোর ঘোষণা দেয়।

তিনি বলেন, রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৩০/৪০ জনে সশস্ত্র একদল দূর্বত্ত অতর্কিত আমাদেরসহ স্বজনদের বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। এতে প্রতিপক্ষের ছুড়া গুলিতে আমার বাবা নিহত এবং মা ও ভাই-বোনসহ ৫ জন আহত হয়েছে। হামলা ঘটনার আশঙ্কা করে আগে থেকেই পুলিশকে অবহিত করা হলেও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ নিহতের এ ছেলের।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ঘটনার খবর শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গের রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরএ

  • নিহত
  • গুলি
এ সম্পর্কিত আরও খবর
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫
নেত্রকোনায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
নেত্রকোনায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।