দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা-ফুলবাড়ী সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো সিএনজি চালক ওবায়দুল এবং অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী ৫জন যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসছিলেন দুর্ঘটনা কবলিত ওই সিএনজি। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইট ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। আহতকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। তবে ঘাতক ট্রাকচালককে আটক করতে পারেনি স্থানীয়রা।