দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিশু আছিয়া ধর্ষণের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন।
শুক্রবার (১৪ মার্চ) জুম্মাবাদ নগরীর বি এম কলেজ মসজিদ গেটে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন।
মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বি এম কলেজ রোড হয়ে মসজিদ গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় তারা বলেন, ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকরের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শুধু আছিয়া নয় এই দেশে হাজারো আছিয়ারা ধর্ষিত হয়। কোনো ঘটনারই বিচার হয় না। এমন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত রাষ্ট্রকে এই ঘটনার বিচার করে দোষীদের শাস্তি দিতে হবে।
আরএ