দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ও নগদ ৯৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্থান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এসব মোবাইল ও টাকা হস্থান্তর করা হয়।
জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে ২০ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৯৩ হাজার টাকা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্মা মোঃ শাহ্ দারা খান, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
এফএইচ/