দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে রিজিয়া বেগম (৫০) নামে বৃদ্ধাকে উপর্যুপরি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ মার্চ) রাতে সদর উপজেলার বড়-বিঘাই ইউনিয়নের দক্ষিন বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
ইউপি সদস্য মো. জিয়া বলেন, নিহত রিজিয়ার স্বামী আব্দুর খালেক হাওলাদার দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। যে কারণে রিজিয়া বেগম ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। ঘটনার ৩ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন। ঘটনার দিন স্বামী-স্ত্রী মিলে ইফতার করেন এবং ইফতারির পরে স্বামী বাড়ির পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ আদায় করে রাতে ঘরে ফিরে দেখেন তার স্ত্রী রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, খুনের ঘটনার পর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত কার্যক্রম চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমরা মাঠে কাজ করছি। আশা করছি শীঘ্রই অভিযুক্তরা আইনের আওতায় আসবে।
ওসি আরও বলেন, নিহত স্বামী আব্দুর খালেক হাওলাদা কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এফএইচ/