দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তবে কৌশলে পালিয়ে গেছেন চালক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ পিকআপটিকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার ধারে পিকআপ রেখে পালিয়ে যায় চালক। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করা হয়েছে। পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
/অ